২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪
শিরোনাম:

ত্রিশালে আ.লীগের সম্মেলনস্থলে যুবলীগ কর্মী খুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিহত যুবলীগ কর্মীর নাম মো. আবীর। তিনি ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।

পুলিশ জানান, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমী মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে নজরুল একাডেমীর ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

জানা গেছে, প্রতিপক্ষরা আবীরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আবীরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

Loading