২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
শিরোনাম:

কুয়াকাটার সৈকতে দেখা মিললো মৃত ইয়োলো বিল্ড সী স্নেক সাপের

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : সমুদ্র সৈকতে কুয়াকাটায় এবার দেখা মিলেছে মৃত একটি বিষধর ইয়োলো বিল্ড সী
স্নেক সাপের। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পায় স্থানীয়রা। ডলফিন রক্ষা কমিটির সস্যরা খবর পেয়ে ১ ফুট দৈর্ঘ্যরে মৃত এ সাপটিকে উদ্ধার করেন। তবে ঠিক কি কারনে সাপটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এটি ভেসে এসেছে। মৃত অবস্থায় সাপটিকে স্থানীয়রা দেখতে পায়। এছাড়া এ বছরের গত ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সী স্নেক সাপ কুয়াকাটার সৈকতে ভেসে আসে বলে তিনি জানিয়েছেন।

ওযার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায়না। এটি সংরক্ষনের চেষ্টা চলছে।

Loading