কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা.মো. মেহেদী হাসান রনি। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইলিয়াস খান রানা। সভা শেষে কর্মীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
![]()