২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
শিরোনাম:

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

মঈন উদ্দিনঃ করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। করোনার উপসর্গ ছাড়াও নানান রোগে ভুগছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে একজন নারী এবং দুজন পুরুষ মারা গেছেন।

এদিকে রামেক হাসপাতালে করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি নেই। তিনজন মারা গেলেও আরও তিনজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন।

বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।

Loading