২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

ফুটপাতে পুলিশ বক্স, ভাঙলো সিটি কর্পোরেশন

ঢাকার কলেজ গেইটে ফুটপাতে ট্রাফিক পুলিশের তৈরি করা বক্স ভাঙছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে ফুটপাতে ট্রাফিক পুলিশের তৈরি করা তিনটি বক্স ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র আতিকুল ইসলামের নির্দেশে শনিবার দুপুরে কলেজ গেইট এলাকার পুলিশ বক্সগুলো ভেঙে ফেলা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় মেয়র জানান, ফুটপাতে নয়, পুলিশ বক্স করতে হবে বিকল্প জায়গায়। তবে ফুটপাতে পুলিশ বক্স তৈরির বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ট্রাফিক বিভাগ।

রাজধানীর কলেজ গেইট এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফুটপাত। সাধারণত ফুটপাতে পুলিশ বক্সগুলো অস্থায়ীভাবে তৈরি হলেও এখানে গড়ে তোলা হয়েছে একতলা পাকা স্থাপনা। এতে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের।

ফুটপাত দখল করে গড়ে তোলা পুলিশ বক্স নজরে আসে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামের। তাৎক্ষণিক ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি।

একই সময় উচ্ছেদ করা হয় আরো দুইটি পুলিশ বক্স। অভিযান শুরুর আগে পুরোনো পুলিশ বক্সের ভেতর থেকে চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব সরিয়ে নেন দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে পুলিশ বক্স ভাঙার বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি।

উচ্ছেদ শেষে উত্তর ঢাকার মেয়র জানান, ফুটপাত দখল করে পুলিশ বক্স তৈরি দুখঃজনক। পথচারী চলাচল এবং হাসপাতাল রোগীদের হুইলচেয়ারে যাতায়াতের জন্য ফুটপাতটি চওড়া করা হয়েছে।

যেখানে ফুটপাতে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন উত্তর ঢাকার মেয়র।

Loading