২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
শিরোনাম:

আশাশুনির কোলা ভেড়িবাঁধে ৮ লক্ষ টাকার কাজ ঠিকাদার ছাড়া যেমন তেমন ভাবে কাজ সম্পন্ন

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনি উপজলার প্রতাপনগর ইউনিয়নের ভয়াবহ কোলা ভেড়িবাঁধের কাজ সরকার ৮লক্ষ টাকা বরাদ্দ দিলেও যেমন তেমন ভাবে সম্পন করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ১২০মিটার ঝুকিপূর্ন ভেড়িবাঁধের জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উনয়ন বোর্ড কাজটি টেন্ডার প্রক্রিয়ার দিকে না গিয়ে অবধভাবে তৌশিকে কায়ফুর হাতে তুলে দেওয়া হয়েছে। এখন এলাকাবাসীর প্রশঃ টেন্ডার ছাড়া সরকারি বরাদ্দকৃত টাকা একজন সাধারন পাবলিকের হাতে কিভাবে তুলে দেওয়া হয়েছে? এ দিকে কায়ফু কাজটি পেয়ে গত ৫মাস অতিবাহিত হলেও অদ্যাবদি কাজের কোন অগ্রগতি হয়নি। তিনি যেমন তেমন ভাবে আংশিক কাজ করে বিল উত্তোলনের জন্য পানি উন্নয়ন বার্ডের দরজায় প্রতিদিন কড়া নাড়ছে।
এর ফলে এলাকার সকল শ্রেণি পশার মানুষ ভাঙ্গনের আশাংকায় উদ্বগ উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে। এ ছাড়া যেকোনো মুহুর্তে বরাদ্দকৃত ভেড়ি বাঁধ ভেঙ্গে বিস্তর্ন এলাকা প্লাবিত হতে পারে বলে এলাকাবাসী জানিয়েছেন। গত আম্পান পরবর্তি সময় এমপি রুহুল হকের নাম ভাঙ্গিয়ে কোলা, হরিষখালী, চাকলা, বিছট, রুইয়ারবিলসহ উপজেলার সকল ভেড়িবাঁধের ঠিকাদার পানি উন্নয়ন বার্ডের একাধিক কর্মকর্তার নিকট থেকে বড় ধরনের অর্থ আদায় করছে কায়ফু। সরজমীনে গেলে কোলা গ্রামের হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান। গত পূর্ণিমার গোনে ৮লক্ষ টাকার বরাদ্দকৃত ভেড়িবাঁধ ভেঙ্গে এলাকায় পানি প্রবেশ করেছে। স্থানীয় উপকুল বর্তি শতাধিক মানুষ স্বেছা শ্রমে বাঁধ নির্মান করে প্রাথমিকভাবে ভেড়িবাঁধ আটকাতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আগামী অমাবস্যা গোনের আগে বাঁধটির নির্মান কাজ না হলে প্রতাপনগর, শ্রীউলা এবং আশাশুনি সদর ইউনিয়ন প্লাবিত হতে পারে। এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত পানি উন্নয়ন বার্ডের কর্মকর্তা রাবি হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান, উপরি মহালের নির্দেশে কায়ফুকে গত ৫মাস আগে এ কাজটি দেওয়া হয়েছে। শুনেছি গত গোনে ওই ভেড়িবাঁধ ভেঙ্গে এলাকায় পানি প্রবেশ করেছে। ১৫দিন পার হলেও বরাদ্দকৃত অর্থ দিয়ে পুনঃরায় কাজ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন আগামী ২৫তারিখ সোমবার কাজ শুরু করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে তৌশিকে কায়ফুর সাথ কথা হলে তিনি জানান, সব ঠিকাদার হিসাব আমি ওই কাজের দায়িত্ব নিয়েছি। বিশেষ কারনে বরাদ্দকৃত অর্থের কাজ সব করা সম্ভব হয়নি দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!