৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম:

চবির দুই ছাত্রীকে লাঞ্ছনা: অভিযুক্ত চার ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ কর্মীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের দেয়া ৪ দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বছরের সেপ্টেম্বরে রাত ১১টার দিকে ক্যাম্পাসে ২ নারী শিক্ষার্থীকে হেনস্তা করার দায়ে চার ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।  বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ ও আর এইচ রাজু। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। চবি যৌন নিপীড়ন ও নির্যাতন বিরোধী সেলের আরও ২টি ঘটনা লিখিত মুচলেকার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপাচার্য দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চবি রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।  এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, শিক্ষার্থীদের ৪ দফা দাবি মনে নেয়া হয়েছে এবং তা ইতিমধ্যে পূরণ করা হয়েছে। চবি ক্যাম্পাস এখন শতভাগ নিরাপদ বলেও দাবি করেন তিনি।

Loading