২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

কৃষক লীগের কমিটি নিয়ে কোন অনৈক্য নেই সংবাদ সম্মেলনে দাবি উপজেলা কৃষক লীগ সভাপতির

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক লীগের কমিটি নিয়ে কোন অনৈক্য নেই। পূর্বের কমিটি বহাল
রাখা হয়েছে। এ কারণে কৃষক লীগের কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোমবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা কৃষক লীগ সভাপতি মো.আখতাউর রহমান হারুন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, কলাপাড়ায় কৃষক লীগের গঠিত কমিটি আমার নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করে আসছিল। কিন্তু হঠাৎ করে গত ১৪ জুলাই উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আমার অনুপস্থিতিতে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় একটি মনগড়া কমিটি গঠন করা হয়। যাতে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করা হয়েছে। বিষয়টি পটুয়াখালী জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতাদের অবগত করানো হয়।

পরবর্তীতে ২০ জুলাই জেলা কমিটির নেতৃবৃন্দ মনগড়া ওই কমিটি বাতিল করে পূর্বের পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখেন। এ সময় কলাপাড়া পৌর কৃষক লীগ সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালীসহ কৃষক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading