২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৬
শিরোনাম:

দেওয়ানগঞ্জ পূর্বে শত্রুতা বিরোধে এক যুবককে হত্যার চেষ্টা

মো: বাকিরুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা চর খড়মা নয়াপাড়া পূর্বে বিরোধকে কেন্দ্র করে মো: মিলন মিয়া(২০) হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার (২৪ জুলাই) দুপুরের ১২.০০ ঘটিকা দিকে খড়মা বাজার জামে মসজিদ পাশে এ ঘটনাটি ঘটেছে। সে ৮নং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চর খড়মা নয়াপাড়া গ্রামের মৃত: ওয়াজল ইসলাম কাজলের ছেলে।
 
তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসলামপুর চিকিৎসকরা। স্থানীয়রা জানায়, ঘটনার দিন ওই সময় মিলন মিয়া দেওয়ানগঞ্জ পৌরসভার ২৪ জুলাই সম্মেলন শেষ করে আটোরিক্সা করে খড়মা বাজারে নামে। এ সময় মো. রকিব (১৯) পিতা: ময়নুল সরকার, বাবু (২০) পিতা: সাহেবালী, মাসুদ (১৯) পিতা: মজিবর সুমন (২২) পিতা: তুরাক, সাং তিলকপুর মধ‍্যপাড়া, ছনি (১৮) পিতা: রব্বানী, সোহেল (২০) পিতা: ফজলু, আতিক (২১) পিতা: আজিজ উভয় গ্রাম গামারিয়া, আতিকের নেতুত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলায় চালিয়ে পালিয়ে যায়।
 
এতে সে মারাত্বক আহতে হলে আশ-পাশের লোকজন তাকে ইসলামপুর সরকারি ৫০শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। তাঁর মাথায় বড় ধরণের আঘাতের তিনি শঙ্কটাপূর্ণ নয় বলে দায়িত্বরত চিকিৎসক কর্মকর্তা জানিয়েছেন।
 
 
আহত মিলন আলীর পরিবার জানায়, পাশে গ্রামে খড়মা তিলকপুর মধ‍্যপাড়া এলাকার মো: ময়নুল উদ্দিনের ছেলে মো. রকিব মিয়া মোবাইলে গে্মস নিয়ে দীর্ঘদিন আগে বিরোধ রয়েছিল। তাঁরা খুন, গুমসহ নানা হুমকি ধামুকি দিয়ে আসছে। এ ঘটনার পর থেকে আমরা সব সময় একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তবে সে দিনের ঘটনা আতিক মিলন কে আক্রমণ করে।
মোছা: আফরোজা বেওয়া বলেন, আমার এতিম সন্তান কে একা পেয়ে নির্মমভাবে আহত করে,আমি বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছি, আমার সন্তানের উপর যারা হামলা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই সরকারের কাছে।
 
মো: রকিব মিয়া বলেন, মিলন এর বাড়ি পাশে আমরা কয়েকজন বন্ধু ফ্রি ফায়ার গে্মস খেলতে গেছিলাম, তখন মিলন আমাদেরকে অনেক অপমানিত করে, পরে স্থানীয় বড় ভাইয়েরা আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে সে দিনের খড়মা বাজারে ঘটনা আতিক মিলন কে আক্রমণ করে।
 
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, এ ঘটনায় থানায় আমি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!