২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
শিরোনাম:

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৫ জনের।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ২৯১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। ৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Loading