কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : প্রখর তাপদাহে শুকিয়ে গেছে খাল বিলসহ ফসলি জমি। প্রচন্ড গরমে অনেকটা দিশেহারা হয়ে পরেছে মানুষ। তাই বৃষ্টি কামনা করে পটুয়াখালীর কলাপাড়ায় নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এ নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে কৃষক থেকে শুরু করে শতশত মুসুল্লীরা অংশ গ্রহন করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!কৃষক ফরিদ মৃধা জানান, বর্তমানে আমনের মৌসুম শেষের দিকে। এই মুহুর্তে বৃষ্টি না হলে চাষাবাদ করতে পারবোনা। তাই আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছি। কৃষক রহিম খান জানান, বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও মাঠ-ঘাট শুকিয়ে গেছে। এতে কৃষি কাজ ব্যহত হচ্ছে। এছাড়া মৌসুমী সবজি চাষ করতে পারছিনা। মধ্য নীলগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল কুদ্দুস আকন জানান, দেশে বালা মসিবত ও অনা বৃষ্টির কারণে এই নামাজ আদায় করেছি। আল্লাহ চাইলে রহমতের বৃষ্টি হতে পারে।
![]()