৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯৫ জনে।দেশে ১ আগস্ট সকাল ৮টা থেকে ২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৩৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৬৯৩ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Loading