৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৯
শিরোনাম:

চীনা হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানে মার্কিন স্পিকার

চীনের তরফে দেওয়া বারবারের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাকে বহনকারী ফ্লাইটটি তাইপে বিমানবন্দরে অবতরণ করেছে। একই সময়ে তাইওয়ান উপত্যকা ও পূর্ব উপকূলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে চীন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করা বেইজিং এই সফরের ‘মারাত্মক পরিণতির’ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে যা তাইওয়ান প্রণালী জুড়ে উত্তেজনা বাড়াতে পারে। তাদের অবশ্যই এর সম্পূর্ণ দায় নিতে হবে। চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ন করার জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই দায় বহন করবে এবং মূল্য দিতে হবে’।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ মিডিয়া বিবিসির খবরে বলা হয়েছে, চীনা যুদ্ধবিমান তাইওয়ান উপত্যকা পার করা শুরু করেছে। এই বিমানগুলো এসইউ-৩৫ বলে খবর পাওয়া যাচ্ছে।

 

Loading