ভোলায় পুলিশের সঙ্গে সংষর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম বুধবার দুপুরে মারা গেছেন। মো. নুরে আলম লাইফ রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ডিবিসি, যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে রোববার সকালে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত জন আহতের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। এতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দিবাগত রাতে ভোলা সদর মডেল থানায় এ দুটি মামলা করেন উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন।
বিএনপির দাবি, পুলিশ অতর্কিতভাবে তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে গুলি চালিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশের অনুমতি নিয়ে মিছিল বের করায় পুলিশ বাধা দিলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর চড়াও হয়।
![]()