ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) এ হরতালের ডাক দেয় সংগঠনটি।
Thank you for reading this post, don't forget to subscribe!বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নূরে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করে দলের নেতাকর্মীরা। এ সময় হরতালের ডাক দেয় নেতাকর্মীরা।
জেলা কার্যালয় কালীনাথ বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান এ সময় উপস্থিত ছিলেন।
রোববার (৩১ জুলাই) ভোলায় জাতীয়তাবাদী দল (বিএনপি) লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মো. আবদুর রহিম নামে অন্য একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় ৫০ জন। এ ঘটনায় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।
![]()