২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১২
শিরোনাম:

সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত ৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট বলেন, ২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে ১ টি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ৮ টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তৎকালীন এস আই মাসুদ খান বাদী হয়ে মামলা দায়ের করেছিল। আদালত সেই মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একটি অস্ত্র মামলায় নূর হোসেনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আদালত।

 

Loading