বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউপি’র প্যানেল চেয়ারম্যান রেহানা খাতুনের স্বামী কুখ্যাত মাদক সম্রাট মহাব্বত ঢালী (৪৫) ও তার শালীকা ময়না খাতুন (৩০)কে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, বুধবার (৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে মহাব্বত ঢালীর ঘরের মেঝে খুড়ে গর্থের ভিতর থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পরে মহব্বতের শ্যালীকা ও রাজেন গাজীর স্ত্রী ময়নার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের দেওয়াল খুড়ে মেটির ভিতর থেকে ৪০০ গ্রাম গাঁজা এবং শুকুর খাঁ’র স্ত্রী ফিরুজা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চালিয়ে মহাব্বত ঢালী ও তার শালীকা ময়না খাতুনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। কিন্তু রেহেনা খাতুন ও ফিরুজা খাতুন পালিয়ে গেছিল বলে গ্রেফতার করতে পারিনি।
গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ এর আইনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আশাশুনি থানায় দুটি ৪/১৭৬ – ৬/১৭৮ মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশাশুনি থানার অফিসার ইনর্চাজ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!