২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
শিরোনাম:

রাজধানীতে তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর বিক্ষোভকারীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৬ আগস্ট) বিকাল ৩ দিকে এ ঘটনা ঘটে।এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার ডিইউটি অফিসার এসআই গৌতম রায় গণমাধ্যমকে জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শ্যামলীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। তবে গাড়ি ভাঙচুরের খবর আমরা পাইনি।

শুক্রবার রাতে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। সরকারের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুক্রবার রাত ১২টা থেকেই।

Loading