৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২০
শিরোনাম:

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

ভক্তদের জন্য ছেলের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছেলের ছবি প্রকাশ করেছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ছবি শেয়ার করে পরী লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্য আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার স্বামী অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

Loading