২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৯
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছী উপজেলার চক গোপিনাথ গ্রামের আয়েন উদ্দিন (৭০) নামের এক মৃত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বদলগাছী এবং মহাদেবপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্কেল মহোদয়।

অদ্য ১৩/৮/২০২২খ্রীঃ ১৬০০ ঘটিকায় জনৈক আয়েন উদ্দিন (৭০), পিতা-মৃত লীলা বকসি, সাং-চক গোপিনাথ, থানা-বদলগাছী, জেলা- নওগাঁ এর বাড়ী হইতে আনুমানিক অর্ধ-কিলোমিটার পশ্চিমে জনৈক মকবুল হোসেন সাবেক মেম্বার এর পুকুর পাড়ে তাহার অর্ধ গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বদলগাছী থানায় সংবাদ দেয়।

ঘটনার গোপন সূত্রে জানা যায়, গত ১১/৮/২০২২খ্রীঃ অনুমানিক ১৭০০ ঘটিকায় তার স্ত্রীর সহিত মনোমালিন্য করে বাড়ি হ‌তে বের হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায় নাই।

ঘটনাস্থলে বদলগাছী এবং মহাদেবপুর এর সার্কেল মহোদয়, অফিসার ইনচার্জ বদলগাছী থানা এবং এস আই মনোয়ার জাহান উপস্থিত আছেন লাশ উদ্ধারের পর আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে।

Loading