৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
শিরোনাম:

সেই কলেজশিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী আদালতে

নাটোরে কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় আটক স্বামী কলেজছাত্র মামুন হোসেনকে আদালতে তোলা হয়েছে।আজ সোমবার বিকেল ৫টার দিকে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীনের আদালতে তোলা হয়। এর আগে মামুনকে ৫৪ ধারায় আটক দেখানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে রোববার এশার নামাজের আগে বাবার বাড়ি এলাকায় আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে খায়রুন নাহারকে দাফন করা হয়।

এর আগে নাটোর আধুনিক সদর হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক (আরএমও) সামিউল ইসলাম শান্ত জানিয়েছিলেন, শিক্ষক খায়রুন নাহারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট এলে আরও বিস্তারিত জানা যাবে। বিষয়টি নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, খাইরুন নাহারের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মামুন হোসেনকে আটক করা হয়। পরে তাকে কোর্ট হাজতে রাখা হয়। বিকেলে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীনের আদালতে তোলা হয়।

ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Loading