২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৭
শিরোনাম:

ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- ছবি পিআইডি জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পরে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্রবাহিনীর গার্ড অব অনার প্রদান করে এবং মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের সদস্য ও অন্য শহিদদের কবরে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক ও ফুলের পাপড়ি অর্পণের পর ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দ ও অন্য শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন — ছবি পিআইডি

Loading