২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
শিরোনাম:

নবজাতক খুনের অভিযোগে মা-নানিসহ আটক ৩

ঝিনাইদহে নবজাতক ছেলেসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও নানির বিরুদ্ধে। এ ঘটনায় মা নুরুন্নাহার ও নানি কমেলা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে এ ঘটনাটি ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নুরুন্নাহার প্রসববেদনা নিয়ে গতকাল রাতে সদর হাসপাতালে ভর্তি হন। রাত ৯টার দিকে তিনি ছেলেসন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের নানি তাকে নিয়ে ওয়ার্ড থেকে বের হয়ে যান।

কিছুক্ষণ পর নবজাতককে হাত-পা ভাঙা অবস্থায় ওয়ার্ডে নিয়ে আসে নানি। নার্সরা বিষয়টি চিকিৎসককে জানালে নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মা ও নানিকে আটক করে।

এদিকে অনৈতিক সম্পর্কের কারণে নবজাতকের জন্ম হয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন মা। পরে পরকীয়া সম্পর্কে জড়ানো ব্যক্তি নবজাতকের বাবাকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ পাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, নবজাতকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Loading