২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম:

কলাপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ
মিছিল হয়েছে। বুধবার শেষ বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার বক্তব্য রাখেন। বক্তারা বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

Loading