২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৮
শিরোনাম:

হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা!

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানায় সুমন শেখ (২৫) নামের এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

ওসি আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, মৃত সুমন একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির মামলার আসামি ছিলেন। তার কাছ থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে তিনটার দিকে থানার ভেতরের ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেছিয়ে আত্মহত্যা করেন। যা, থানার সিসিটিভি ফুটেছে দেখা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Loading