মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
Thank you for reading this post, don't forget to subscribe!নওগাঁর বদলগাছীতে দিন দুপুরে সরকারি কোয়াটারে পাশাপাশি দুটি ফ্লাটে দুধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়াটারে।
আজ রবিবার সকাল আনুমানিক ১০:৪৫টা থেকে ১১:৪৫টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে চোরেরা মোট ১৬ভরি স্বার্ণালংকার নিয়ে যায়।
সরেজমিনে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কোয়াটারের ২য় তলায় পাশাপাশি দুটি ফ্লাটে বসবাস করে সিনিয়র নার্স জরিনা ও নাহিদ হায়দার। তাদের ফ্লাটের কাঠের দরজার এবং তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায়।
চুরির বিষয়ে হাসপাতালের সিনিয়র নার্স জরিনার স্বামী বলেন, আমি বাহিরে গিয়ে ছিলাম বাসায় এসে দেখি দরজা খোলা ভিতরে গিয়ে দেখি শয়ন কক্ষের জিনিসপত্র সব কিছু এলোমেলো ওয়ার ড্রপের তালা ভাঙা। আমাদের সারা জীবনের সঞ্চয় ১৪ভরি স্বর্ন অলংকার সেখানে ছিলো তারা সব নিয়ে গেছে । বাসায় কেউ ছিলোনা যখন চুরি হয়।
পাশের বাসার স্টাফ নার্স নাহিদ হায়দার বলেন, আমরা স্বামী-স্ত্রী দু-জনে হাসপাতালে ডিউটিতে ছিলাম ছেলেরা স্কুলে। হঠাৎ ফোন পাই পাশের বাসা থেকে। এসে দেখি দরজার তালা ভাঙা। ঘরের ওয়ারড্রপের ড্রয়ার খোলা এবং সেটিরও তালা ভাঙা। ঐ ড্রয়ারের ভীতরে ২ ভরি স্বর্ণের গহনা ছিল। চুরি হয়ে যাওয়া মোট ১৬ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। খবর পেয়ে বদলগাছী থানার এস আই আলীম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()