২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

রাজপথে বসে আছি খেলার জন্য: শামীম ওসমান

বিএনপির উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রতিদিনই বলেন রাজপথ দখল করবেন। করেন না, আমরা তো বসেই আছি তোমাদের সঙ্গে খেলার জন্য। রাজাকারের সন্তানদের সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের খেলা হবে। এই খেলায় মুক্তিযোদ্ধার সন্তানরাই জিতবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার তল্লায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, কেন তাদের চায়ের দাওয়াত দেন? যারা আপনাকে হত্যার চেষ্টা করেছিল তাদের আপনি চায়ের দাওয়াত দিতে পারেন না। কী ঠেকা পড়েছে আমাদের যে গণতন্ত্রের চর্চা করতে হবে। আমাদের ঠেকা পড়েনি গণতন্ত্র চর্চা করার। যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় তাদের কেন চায়ের দাওয়াত দিচ্ছেন?

তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, তিনি এখন বাংলাদেশের সম্পদ। এই সম্পদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ সবাইকে এক হওয়া দরকার। যারা খেলছেন এতদিন চুপ ছিলাম। ধৈর্যেরও একটা লিমিট আছে। আমি শামীম ওসমান জীবিত থাকাবস্থায় পারবেন না।

যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের সভাপতিত্বে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি মাহমুদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

Loading