২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১
শিরোনাম:

মেয়র পদ ফিরে পেতে জাহাঙ্গীরের রিট, আদেশ ২৩ আগস্ট

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ ফিরে পেতে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ গত সপ্তাহে এ রিট দায়ের করেন। গত বুধবার (১৭ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হয়।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। আগামী মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশের দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। এরপর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Loading