২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
শিরোনাম:

সমুদ্র সৈকতে গোসলে নেমে ফের পর্যটক নিখোঁজ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ
হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। সে আইটেল মোবাইল কম্পানিতে কর্মরত ছিলো। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিষ্ট পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুরা থেকে আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সী-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় সুবজ।

Thank you for reading this post, don't forget to subscribe!

কুয়াকাট ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক সাংবাদিকদের জানান, নিখোঁজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ অভিযান চালাচ্ছে। এর আগে গতকাল দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। পরে বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।

Loading