রাজধানীর বিজয়নগরে একটি টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার সন্ধ্যায় হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
Thank you for reading this post, don't forget to subscribe!ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
![]()