কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বসেছে বাউলদের মেলা। একের পর এক বাউল গানে মাতয়ার হয় বাউল শিল্পীসহ স্রোতারা। অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বাউল সংঘের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাউল সংঘের উপজেলা কমিটির সভাপতি গাজী মোহাম্মদ বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল সংঘের প্রধান উপদেষ্টা নূর হোসেন চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পী গোষ্টির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান আজাদ, বাউল সংঘের উপদেষ্টা মো. সোবাহান বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউল সংঘের মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন।
Thank you for reading this post, don't forget to subscribe!বাউল সংঘের সূত্রে জানা যায়, গাজী মোহাম্মদ বাবুলকে সভাপতি ও শামীম বেপারীকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
![]()