৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৬
শিরোনাম:

হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কেউ, অপপ্রচার করে থামানো যাবেনা ‘শ্রাবণ’ ধারার ঢেউ

মেহেদী হাসান: একদিন দেশের ছাত্ররাজনীতির ইতিহাস লিখলে একটা বড় অংশ জুড়ে রাখবো ১৩ বছর ধরে পরিবার ছাড়া ‘শ্রাবণ’ অধ্যায়। সাধারণ ছাত্রদের দাবী আদায়ের লক্ষ্যে ‘স্পষ্টবাদী কণ্ঠ’ যা কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে দমে যাওয়ার নয়..ইনশাআল্লাহ..!!

Thank you for reading this post, don't forget to subscribe!

কথাগুলো বলছিলাম, চলমান নৈব্য স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী আদর্শের ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে যখন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্ৰামী সভাপতি মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তখনই একটি কুচক্রী মহল আদর্শের রাজনীতিতে পরাজিত হয়ে ঢাল হিসেবে ব্যবহার করছে Super Editing Software, যা ব্যবহার করে তার চরিত্র হননের পাঁয়তারা করছে। এদেশের একজনও কৃষক শ্রমিক ছাত্র-জনতা বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের এই কর্মকাণ্ড কখনই সফল হতে দিবে না..দিবে না..দিবে না।

রাজনৈতিক প্রতিপক্ষরা গণতন্ত্রের মুক্তির আসন্ন যুদ্ধের প্রাক্কালে ফ্যাসিবাদী শক্তি আমাদের বিব্রত ও বিভক্ত করার জন্য এবং বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা নিজেদের সংগঠনের সমালোচনায় নৈতিকভাবে পরাজিত হয়ে, ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে…।। একটি ভিডিওতে সুপার এডিট করে কাজী রওনকুল ইসলাম শ্রাবন ভাইয়ের চেহারার সাথে মিলিয়ে অন্যজনের বডির সাথে সুপার এডিট করে ফেসবুকে ভাইরাল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির ইমেজ এবং সংগঠনের ইমেজ ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।

এই সরকারের দূর্নীতিবাজ মন্ত্রী বাহাদুরররা যখন একের পর এক অর্থলুটের কেলেঙ্কারীতে নিমজ্জিত, একটি গ্ৰুপ যখন পাপাচারের শেষ পর্যায়ে এসে মুখ ফসকে সত্যি বলে ফেলছে, বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলা এবং তাদের নারী নেত্রীদের নানা কুকর্ম মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে তারা আদর্শের রাজনীতিতে মোকাবেলায় ব্যর্থ হয়ে, নিশ্চিত পরাজিত হবে জেনে আমাদের মানসিক শক্তিকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে, যা ষড়যন্ত্রকারীদের স্বাভাবিক প্রক্রিয়া।

এ সকল অপপ্রচার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইমেজ এবং কার্যক্রম ব্যহত করা যাবে না, ইনশাআল্লাহ। মনে রাখবেন….!! ছাত্রদল সময়ের সেরা ঐক্যবদ্ধ ছাত্রসংগঠন। এই ছাত্রদল ফ্যাসিবাদের মরনকল।

লেখক: মেহেদী হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

Loading