৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

শুরুতেই চাপে শ্রীলঙ্কা, ৫ রানে নেই ৩ উইকেট

ফজলহক ফারুকী আর নাভিন উল হকের দুটি ওভারকে ‘দুর্দান্ত’ বললে হয়তো খুব বেশি বাড়িয়ে বলা হবে না। এ দুই পেসারের দুই ওভারেই ধস নেমে গেল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে। মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে কাঁপছে লঙ্কা শিবির।

Thank you for reading this post, don't forget to subscribe!

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ, ক্রিকেট অনুরাগীদের চোখও হয়তো শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। আসরের প্রথম ম্যাচের মহাত্ম যেন ফজলহক ও নাভিন উল হক মিলে আরও বাড়িয়ে দিলেন।

নিজের প্রথম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বিপিএল দিয়ে পরিচিত হয়ে উঠা ফজলহক। ওপেনার কুশাল মেন্ডিসকে আউট করার পর চারিথ আসালাঙ্কাকে করা তার ওভারের শেষটি বলটি পিচ করেই ভেতরে ঢুকে যায়। ফলাফল তো হাতেনাতেই, সাজঘরে লঙ্কান ব্যাটার।

পরের ওভারে চমক দেখান নাভিন। প্রায় প্রতিটি বলেই সুইং পাচ্ছিলেন তিনি। যে কারণে শ্রীলঙ্কার ব্যাটাররাও ব্যাট চালানোর সুযোগও পাননি। নাভিন ২ রান দিয়ে তুলে নেন পাথুম নিসাঙ্কার উইকেট। উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩ ওভার শেষে এ মুহূর্তে ৫ রান নিয়ে ব্যাট করছে শ্রীলঙ্কা।

আফগানিস্তান একাদশ

হযরতউল্লাহ জাজাঈ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাঈ, নাভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

শ্রীলঙ্কা একাদশ

দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, দিলশান মদুশাঙ্কা ও মাথিশা পাথিরানা।

 

Loading