২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১২
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে বিদ‍্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

 নওগাঁর বদলগাছীতে অসতর্কতায় বিদ‍্যুৎস্পৃষ্টে বিপুলা আক্তার নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

নিহত বিপুলা আক্তার (৪৫) বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির খোঁজাগাড়ী গ্রামের রিফিউজি পাড়ার আব্দুল মজিদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ই সেপ্টেম্বর (রবিবার) বিকেল আনুমানিক ৫টা ৩০ এর দিকে আব্দুল মজিদের ছেলে বাড়ীতে এসে অটোরিকশা রেখে মা বিপুলাকে চার্জারে চার্জ দিতে বলে বাহিরে গেলে বিপুলা আটোচার্জারে চার্জ দিতে গেলে বিদ‍্যুতের শক খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

নিহত বিপুলার দেবর রবিউল হোসেন বলেন, নিহত বিপুলার ছেলে ফিরোজের অটোরিকশা চার্জে লাগানোর সময় বিপুলার হাতে বৈদ‍্যুতিক শক লাগে। কিছুক্ষণ পরে বিপুলার স্বামী আব্দুল মজিদ বাড়ীতে এসে স্ত্রীকে মাটিতে পড়ে থাকতে দেখে আমার স্ত্রীকে খবর দিলে সে দ্রুত বৈদ‍্যুতিক মেইন সুইজ অফ করে দেখতে পায় বিপুলার কোমর হতে ডান পা পুড়ে গেছে। এ অবস্থা দেখে আমার স্ত্রী চিৎকার করলে আমি সহ আশেপাশের লোকজন বিপুলাকে উদ্ধার করে নিকটবর্তী পাহাড়পুর বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে স্থানীয় চিকিৎসক জানান যে, সে আগেই মারা গেছে।

খবর পেয়ে বদলগাছী-মহাদেবপুর সার্কেল এএসপি মাইনূল ইসলাম, বদলগাছী থানা ওসি (তদন্ত), এস আই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব‍্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন বলেন, অসতর্কতার ফলে মৃত্যু হয়েছে। লাশের সুরুতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব‍্যাপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে।

Loading