২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
শিরোনাম:

নওগাঁর বদলগাছীতে পুকুরের পনিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে পুকুরে গোসল করতে নেমে সুমি (১০) নামের ৪র্থ-শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার বড় কাবলা গ্রামে। নিহত স্কুল ছাত্রী সুমি (১০) মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের মৃত সুলতান হোসেনের মেয়ে।

জানা যায়, ঘটনার দিন শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় সুমি তার এক মামাতো বোন ও প্রতিবেশি ৩/৪ জন শিশুর সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় সুমির মামাতো বোন ৮ বৎসরের শিশু হঠাৎ করে পানিতে তলিয়ে যেতে থাকে। সুমি দেখতে পেয়ে মামাতো বোনকে কোন রকমে পানি থেকে উঠাতে পারলে ও নিজে পানিতে তলিয়ে যায়। গ্রামের লোকজন জানতে পেরে তাৎক্ষনিক ভাবে পুকুরে নেমে সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে। সুমি তার বাবার মৃত্যুর পর সে নানা বাড়িতে নানীর কাছে থেকে পড়াশুনা করতেছিলো। সুমির মা আলেয়া বেগম কয়েক বৎসর থেকে সৌদি প্রবাসী বলে জানা গেছে।

খবর পেয়ে বিকেলে মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ও ওসি তদন্ত রায়য়ান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব‍্যপারে বদলগাছী অফিসার ইনচার্জ বলেন, এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা হয়েছে।

Loading