২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০
শিরোনাম:

নির্বাচনে পরাজিত হলে ক্ষমতাসীনরা অস্তিত্ব সংকটে পড়বে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, নির্বাচনে পরাজিত হলে ক্ষমতাসীনরা অস্তিত্ব সংকটে পড়বে, সার্বিকভাবে পরাজিত হবে। এ সরকারের জনসমর্থন না থাকায় কমিশন যেনতেন নির্বাচনের জন্য মাতামাতি করছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দায় এড়াতে নির্বাচন কমিশন আগে থেকেই বিভিন্ন ধরনের কথা বলছে। কখনও রাজনৈতিক দলগুলো সহায়তা না করার কথা আবার কখনও নির্বাচনে কাউকে নেওয়া নির্বাচন কমিশনের কাজ না বলছে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাচ্ছে না। এটা তাদের বুঝতে হবে।

জি এম কাদের বলেন, নির্বাচন কমিশনের উচিত সবার আস্থা অর্জনের চেষ্টা করা। শুধু আওয়ামী লীগ ও তাদের কিছু মিত্র নির্বাচনে ইভিএম চেয়েছে, কিন্তু কমিশন হঠাৎ করেই ইভিএমের ঘোষণা দিয়েছে। দেশের জনগণ নির্বাচনে ইভিএম চায় না। এসব কারণেই দেশের মানুষ নির্বাচনের ওপর আগ্রহ হারিয়ে ফেলেছে।

জাপা চেয়ারম্যান বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় লোক নিয়োগ করা হয়েছে। ভোটের সময় পোলিং বুথে আওয়ামী লীগের কর্মী নিয়োগ দেওয়া থাকে, তারা ইভিএমে ভোটারদের ভোট দিয়ে দেন। এভাবে চলতে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, দেশে স্থিতিশীলতা নেই, আমরা চাই সহনশীল পরিবেশের রাজনীতি, কেউ কাউকে শত্রু ভাববেন না। কোনো ব্যক্তি নয়, আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমরা যে তথ্য পেয়েছি, তাতে বিশেষ কিছু নেই। এ সফরের ফলাফল যেটুকু প্রকাশ হয়েছে, তা গতানুগতিক।

Loading