৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
শিরোনাম:

সবাইকে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে সবাইকে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত ছিলেন।

সরকার প্রধান বলেন, খাদ্য চাহিদা মেটাতে আরও বেশি করে ফসল ফলাতে হবে। আমাদের মাটি উর্বর। নিজের ফসল নিজেদেরই আরও বেশি করে ফলন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের ফসল উৎপাদনের জোর দিতে হবে। দেশের মাটি ও মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীর হতে হবে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৭৩৯ কোটি টাকা ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প অনুমোদন করেছে।

 

Loading