২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১
শিরোনাম:

কেঁদে কেঁদে টিপকাণ্ডের ভিডিও প্রকাশের দাবি

রাজধানীর ফার্মগেট এলাকায় টিপকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক চাকরি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সময় নাজমুল তারেক ও তার স্ত্রী ওই দিনের ঘটনার ভিডিও প্রকাশের দাবি জানান। সেখানে কাঁদতে দেখা যায় নাজমুলের স্ত্রীকে। নিজেকে নির্দোষ দাবি করে নাজমুল বলেন, তিনি বলেছেন, ‘আমি ভুক্তভোগী। চাকরিরত অবস্থায় ছিলাম। এ জন্য কথা বলতে পারিনি। ঘটনায় কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নিচে দেখুন সংবাদ সম্মেলনের সেই ভিডিওটি:

Loading