৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৩
শিরোনাম:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজানে প্রাইভেট কারের ধাক্কায় জনি মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত জনি মিয়া (২৬) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার বাগরাইট এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, সকালের নাস্তা আনার জন্য জনি বাইসাইকেলে করে হোটেলে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার স্বজোড়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে জনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । নিহতের মরদেহ হাসপাতালটির হিম ঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে ।

Loading