২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
শিরোনাম:

বিএনপির ভাইস চেয়ারম্যান বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা হয়েছে। আজ শনিবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এই ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুমিল্লার বিপুলাসার বাজারে বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ। তাদের অবস্থা আশঙ্কাজনক। হামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। তাদের কুমিল্লা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়া হবে।’

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সস্ত্রীক আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’

Loading