২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
শিরোনাম:

মিয়ানমারের উসকানিতে পা দিবে না বাংলাদেশ, চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে

মিয়ানমার ইস্যুতে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, মিয়ানমারের উসকানিতে পা দিচ্ছে না বাংলাদেশ, চরম দৈয্যের পরিচয় দিচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, মিয়ানমারের গোলা যাতে বাংলাদেশের ওপর না পড়ে। আমরা এমন কিছু করি নাই যাতে গোলা এসে আমাদের দেশে পড়বে। আমাদের কৃষকরা ভয় পাচ্ছে। ফসল ফলাতে পারছেন না। এসব বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের না ফিরিয়ে আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফয়দা লুটতে চায় মিয়ানমার।

কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ আশ্রয় দেয়নি, দিচ্ছে না, দেবেও না জানিয়ে মো. খুরশেদ আলম বলেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নেপিদোর সঙ্গে সামরিকসহ সব স্তরে যোগাযোগ রাখছে ঢাকা।

গত ১৬ সেপ্টেম্বর রাতে বান্দরবানের ঘুমধুম ঘোনারপাড়া সীমান্তে শূন্যরেখায় মর্টারের গোলা এসে বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ ইকবাল (২৮) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হন। আহত হন আরও অন্তত আটজন।

এই ঘটনার প্রতিবাদ জানাতে গত ১৮ সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করা হয়। তিনি এলে বাংলাদেশের প্রতিবাদপত্র দিয়ে বলা হয়, মিয়ানমার থেকে কোনো মর্টারের গোলা যেন আর বাংলাদেশের ভূখণ্ডে এসে না পড়ে।

Loading