৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৪
শিরোনাম:

ফিফা বিশ্বকাপ নিয়ে ‘ব‌্যাচেলর পয়েন্ট’-এর চমক

বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এ সিরিজের চতুর্থ সিজন এখন প্রচার হচ্ছে। এবার কাবিলা, পাশা, হাবু ভক্তদের জন্য নতুন খবর দিলেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। আর তা হলো— আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ একটি পর্ব নির্মিত হতে যাচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

কাজল আরেফিন অমি বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ পর্ব নির্মাণের চিন্তা করেছি। এর আগে রমজান ও কোরবানি নিয়ে যেমনটা করেছিলাম।’

কাবিলা, পাশা, শুভ, হাবু, শিমুল— কে কোন দলের সমর্থক তা দেখানো হবে এই পর্বে। আর সেই সমর্থন নিয়ে তাদের আলোচনা, তর্ক, ঠাট্টা সবই তুলে ধরা হবে পর্বটিতে।

গত দুই ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের দুটি বিশেষ পর্ব প্রচার হয়। সেগুলো দ্রুত সময়ে ভিউয়ের রেকর্ড গড়ে। এরই মধ্যে ‘ব্যাচেলরস রমজান’-এর ভিউ দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন এবং ‘ব্যাচেলরস কোরবানি’র ভিউ ১৭ মিলিয়নের বেশি।

ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু প্রমুখ। সিরিজটি ধ্রব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে।

 

Loading