৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম:

‘রাজপথ বিএনপির পৈত্রিক সম্পত্তি নয়, মাঠে নামলে খেলা হবে’

‘রাজপথ বিএনপির পৈত্রিক সম্পত্তি নয়, মাঠে নামলে খেলা হবে’লালবাগ থানা আ. লীগের সম্মেলনে ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ বিএনপির পৈত্রিক সম্পত্তি নয়, রাজপথ জনগণের।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিএনপি-জামাত রাজপথে নামলে লড়াই হবে। তারা মাঠে নামলে খেলা হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে, তা হবে না। ২২ দলীয় জগাখিচুড়ি জোট গতবারও ছিল। তর্জন, গর্জনই সার আপনাদের।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমাদের নেতাদেরও বলব, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে কেউ নেতা হতে পারবেন না, কেউ এমপি হতে পারবেন না।

‘হঠাৎ বলা হলো বিশৃঙ্খলার জন্য সমাবেশ হবে না। আমি বলেছি ওই মাঠে যাব এবং বক্তৃতা করব। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি বিশৃঙ্খলা যারা করবে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার যারা ক্ষতি করবে, শেখ হাসিনা তাদের রেহাই দেবেন না’।

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সুদিন আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারাবিশ্বে জ্বালানির দাম বেড়েছে, ইউক্রেন যুদ্ধ আরও বেড়েছে। জনগণকে বলব, আপনারা বঙ্গবন্ধুর কন্যার প্রতি বারবার আস্থা রেখেছেন, আপনারা আবারও আস্থা রাখুন।

শেখ হাসিনা হেরে গেলে স্বাধীনতার শক্তি পরাজিত হবে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত হবে মন্তব্য করেন তিনি।সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

 

Loading