৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫
শিরোনাম:

প্রধানমন্ত্রীর বক্তব্য হাস্যকর: ফখরুল

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার জনগণ থেকে অনেক দূরে সরে গেছেন। জনগণ তাদের সাথে নেই।

এদিন দুপুর থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশে অনেকে বাঁশের লাঠি নিয়েও অংশ নিয়েছেন। হাতে বাঁশের লাঠি, লাঠিতে বাংলাদেশের পতাকা টাঙানো। ঘোষিত কর্মসূচির মধ্যে আজ খিলগাঁওয়ে ১০ নম্বর সমাবেশ হয়। এর আগে পল্লবী, উত্তরা ও বনানীতে বিএনপির চলমান কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহত ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

 

Loading