জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্ত্বেও প্রায় পৌনে ৯ হাজার কোটি টাকায় ইভিএম কেনার সিদ্ধান্ত প্রমাণ করে নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ নয়। তাদের বিবেক নেই, দেশপ্রেমও নেই।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পল্লীবন্ধু পরিষদের সঙ্গে মতবিনিয়ম সভায় মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।
এ সময় চুন্নু বলেন, কমিশনের প্রত্যেককে চিনি। তারা সবাই আওয়ামী লীগের শাসনামলে ভালো পদোন্নতি এবং ভালো পদায়ন পেয়েছেন। এমনকি প্রধান নির্বাচন কমিশনও আওয়ামী লীগের সুবিধাভোগী। তাই বলা যায়, এটা আওয়ামী লীগের নির্বাচন কমিশন।
এছাড়া তিনি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বলেন, রাষ্ট্রপতি যে কোন সাংবিধানিক পদে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া নিয়োগ দিতে পারেন না। তাই আওয়ামী লীগের সুবিধাভোগীরাই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, শুধু শাসকদল ইভিএমে ভোট নেওয়ার পক্ষে কথা বলেছে আর বেশিরভাগ রাজনৈতিক দল ও সুশীল সমাজ ইভিএম-এ ভোট গ্রহণের বিপক্ষে মতামত দিয়েছে। এছাড়া সরকারের শরিক কিছু দল বিভিন্ন শর্ত আরোপ করে ইভিএম চেয়েছে। তারপরও তারা ইভিএম কিনতে পৌনে ৯ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে।
চুন্নর মতে, নির্বাচন কমিশনের বিবেক ও দেশপ্রেম নেই। তিনি বলেন, যখন ডলারের অভাবে জ্বালানি তেল কিনতে পারে না দেশ, দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দেশের মানুষের হিমশিম অবস্থা, দেশের মানুষ বাজার করতে পারে না, ওষুধ ও শিশুখাদ্য কিনতে পারছে না, এমন বাস্তবতায় প্রায় ৯ হাজার কোটি টাকা দিয়ে ইভিএম মেশিন কেনার কোনো যুক্তি নেই।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহারের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান, এম এ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান প্রমুখ।
![]()