২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩
শিরোনাম:

কলাপাড়ায় বিলপ্ত প্রজাতির সাপ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিলপ্ত প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ সংগঠনের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়। দেড় ফুট দৈর্ঘ্য লাল কালো ফোটা ফোটা বর্নের সাপটি ওই গ্রামের এক ব্যক্তির বসতবাড়ির নেট জালে আটকা পরে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এটিকে উদ্ধার করে উপজেলা প্রানি কল্যান উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এ সাপটি সঠিক নাম বলতে পারেনি কেউ। এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এ সাপ সচারচার দেখা যায়না। এ প্রানিটির প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে বন্যপ্রানী অভয়ারন্য ফাতরার বনে অবমুক্ত করা হবে।

Loading