৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

বদলগাছী গোবরচাঁপাহাট মহাবিদ্যালয় বৃহস্পতিবার সংরক্ষিত পাশ করে চার দিনের লম্বা ছুটিতে

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁর বদলগাছীতে গত বৃহস্পতিবার এক দিনের সংরক্ষিত ছুটি পাশ দেখিয়ে চার দিনের লম্বা ছুটিতে গোবরচাঁপাহাট কলেজ।

গোবরচাঁপাহাট কলেজের অধ্যক্ষ তাঁর নিজ ক্ষমতা বলে একদিনের এই সংরক্ষিত ছুটি দিয়েছেন। তবে এ ব‍্যপারে কলেজ পরিচালনার কমিটির সভাপতি সংরক্ষিত ছুটি দেওয়ার বিষয়টি জানেন না।

সংশ্লিষ্টরা বলছেন, কলেজের অধ্যক্ষ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি ছুটি ব্যতিত সারা বছরের মধ্যে তিন দিনের সংরক্ষিত ছুটি দিতে পারবেন। তবে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে সংরক্ষিত ছুটি দেওয়া যাবে না। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছুটি ও দুই দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে সংরক্ষিত ছুটি দেয় তাহলে এটা অনিয়ম।

বদলগাছীর গোবরচাঁপাহাটে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে একটি কলেজ, অন্য দুটি উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। সরকারি শুধু প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সকাল এগারোটায় গোবরচাঁপাহাটে গিয়ে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় খোলা দেখা গেছে। শুধু গোবরচাপা মহাবিদ্যালয় (কলেজ) বন্ধ ছিল।

মুঠোফোনে যোগাযোগ করা হলে গোবরচাঁপাহাট কলেজের অধ্যক্ষ সৈয়দ মশিউর রহমান বলেন, কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আজ বৃহস্পতিবার কলেজ সংরক্ষিত ছুটি দিয়েছি। আমি আমার ক্ষমতা বলে বছরে তিন দিন সংরক্ষিত ছুটি দিতে পারব। বুধবার আখেরি চাহা সোম্বার ছুটি ছিল। এছাড়া শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেছেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি বদলগাছীর উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, গোবরচাঁপাহাট মহাবিদ্যালয় বৃহস্পতিবারের সংরক্ষিত ছুটির ব্যাপারে আমাকে জানায়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি বিস্তারিত বলতে পারবেন।

এ ব‍্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান বলেন, গোবরচাঁপাহাট কলেজের অধ্যক্ষ সংরক্ষিত ছুটি দেওয়ার ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। আমি সংরক্ষিত ছুটি দেওয়ার কথা জানি না। সরকারি ছুটি আগে ও পরে সংরক্ষিত ছুটি দেওয়া যাবে না। তাহলে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি সংরক্ষিত ছুটি হিসেবে গণ্য হবে। চার দিনের সংরক্ষিত ছুটি নেই। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মধ্যে সংরক্ষিত ছুটি দিয়ে অধ্যক্ষ অনিয়ম করেছেন।

Loading