২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
শিরোনাম:

দরজায় তালা, ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাঁড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান তারা।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত-পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।

 

Loading