২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

প্রকাশ পেল ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্যচিত্র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী ২৮ সেপ্টেম্বর। জন্মদিন উপলক্ষে প্রকাশ পেল প্রামাণ্যচিত্র ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন আয়শা এরিন। সোমবার (২৬ সেপ্টেম্বর) বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে প্রামাণ্যচিত্রটি উন্মুক্ত করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রামাণ্যচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশন।

এ প্রসঙ্গে আয়শা এরিন বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আর এ জন্য আমরা বৈষ্টমী পরিবার মনে করছি, তার জন্মদিন ঘিরে সবার মনে উচ্ছ্বাস ও আনন্দ বজায় থাকুক। বাংলাদেশ গর্বিত হোক এটা মনে করে যে, আমাদের একজন বিশ্বসেরা পর্যায়ের কিংবদন্তিতুল্য নেতা রয়েছেন।’

প্রামাণ্য চলচ্চিত্রটির পরিচালক জানান, ‘প্রামাণ্য চলচ্চিত্রটিতে বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, তা স্থান পেয়েছে। একজন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে গবেষণা করে তার রাজনীতিক হতে পারা এবং শাসক হতে পারার কী কী গুণাবলি চরিত্র নিয়ে অদম্য সত্তা হতে পেরেছেন, তা জায়গা করে নিয়েছে।’

আয়শা এরিন বলেন, ‘চলচ্চিত্রটির শুটিং করা হয়েছে ইউরোপ ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটি সারাদেশের অন্তন্ত ৮ কোটি মানুষ দেখতে পারলে আমরা সার্থক হব বলে মনে করছি।’

প্রামাণ্য চলচ্চিত্রটিতে আবহ সঙ্গীত পরিচালনা করেছেন নবান্ন ব্যান্ড, কে এইচ এন টিউন। এছাড়াও রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির জনপ্রিয় দুটি গান স্থান পেয়েছে। দুইটি কবিতা জায়গা পেয়েছে। সম্পাদনায় জনি গোমেজ। সিনেমাটোগ্রাফার হিসাবে কেএইচএন, দুলিও (ডেনমার্ক), মোহাম্মদ রফিক ও সারাহ কাজ করেছেন।

Loading