৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

প্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবি বাম্পের ছবি

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী কন্যা সন্তানের মা হয়েছেন- শোবিজে এমন গুঞ্জন বহুদিনের। মাঝে তার আড়াল হওয়া সেই গুঞ্জনকে আরও উসকে দেয়। শোবিজসহ অনেকেই আকার-ইঙ্গিতে এ নিয়ে কথাও বলেছেন। এবার বুবলী নিজেই তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ দুপুরে শাকিব খানের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে বুবলী এই ছবি প্রকাশ্যে আনেন। যা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে হইচই। সঙ্গে বুবলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে অনেকেই।

তবে বিষয়টি নিয়ে বুবলী মুখ না খুললেও বুললী ফেসবুকে এক স্ট্যাটাসে হ্যাশট্যাগ দিয়ে স্মরণ করেছেন তার মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনকে। ক্যাপশন তিনি লিখেছেন, ‘মি উয়িথ মাই লাইফ।’

বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে, চিত্রনায়িকা বুবলীর বেবি বাম্পের ছবি অনেক পুরোনো। ইতোমধ্যেই সন্তানের মা হয়েছেন তিনি।

এদিকে, শাকিব তার ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ। হয়তো একটা সময় গিয়ে বুঝবে, তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে। শুভ জন্মদিন রাজকুমার।’

নেটিজেনরা বলছেন, শাকিব খানের এক সন্তানের জন্মদিনে বুবলী ইঙ্গিত দিয়েছেন এ চিত্রনায়কের আরেক সন্তানের।

Loading